আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, ধ্বংসস্তূপ ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্তের দৃশ্য, ধ্বংসস্তূপ ও আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। উড়োজাহাজটি একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয়।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় ২ জানুয়ারি বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তবে উড়োজাহাজ বিধ্বস্তের কারণ জানা যায়নি।

ফুলারটন পুলিশ এক্সে বলেছে, সেখানে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনও নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন উড়োজাহাজের যাত্রী নাকি তারা ভবনের শ্রমিক ছিল।

টেলিভিশনের ভিডিও ফুটেজে ভবনের ছাদে গর্ত এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের একজন শ্রমিক জানিয়েছেন, আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি। তারা দুর্ঘটনার তদন্ত করছে।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…