আন্তর্জাতিক

কলম্বিয়ায় যাত্রীবাহী বিমান ভেঙ্গে পড়লো আবাসিক এলাকায়, সব আরোহী নিহত

অগ্নিকাণ্ডে দগ্ধ ভবনের ধ্বংসাবশেষে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে দগ্ধ ভবনের ধ্বংসাবশেষে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার মেডেলিন শহরে সোমবার একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স মেডেলিন শহরের মেয়র দানিয়েল কিন্তেরো এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন। বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত সাতটি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মেয়র কিন্তেরো টুইটবার্তায় আরও লিখেছেন, সরকার তার সব সক্ষমতা নিয়ে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

তার টুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে ঘরবাড়ির ওপর দিয়ে ঘন কালো ধোঁয়ার একটি কুণ্ডলী উঠতে দেখা গেছে।

দুই ইঞ্জিনের পাইপার বিমানটি মেডেলিন থেকে পার্শ্ববর্তী চোকো বিভাগের পিসারোর উদ্দেশে রওনা হয়েছিল বলে জানিয়েছেন কিন্তেরো।

বিষয়:কলম্বিয়া বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…