ব্রাজিলে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
বিবিসি জানিয়েছে, গতকাল (৯ আগস্ট) শুক্রবার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ভয়েপাস এয়ারলাইন্স । এতে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।
উড়োজাহাজটি দেশটির পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটি একাধিক বাড়ির ওপর পড়ে। তবে ওই আবাসিক এলাকায় কেউ নিহত বা আহত হননি।







