চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিরোজপুর-২: জনগণের উন্নয়নে কাজ করতে চান ফকরুল আলম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২০, জুন ২০২৫
অন্যান্য, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন ফকরুল আলম। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বালিহারী গ্রামের আলহাজ্ব আব্দুর রহমানের পুত্র এবং একজন অভিজ্ঞ ও ত্যাগী রাজনৈতিক নেতা।

ফকরুল আলম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দেন। এরপর ছাত্রদল, কৃষক দল ও জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামে বারবার জেল-জুলুম সহ্য করে রাজপথে সক্রিয় থেকেছেন।

তিনি বলেন, ‘ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ—এই মাটিতে ধানের শীষের শক্ত ভীত আছে। এখানে বিএনপির ৭০ শতাংশ ভোট রয়েছে বলেই আমি বিশ্বাস করি।’ তিনি তার কর্মী-সমর্থকদের প্রতিহিংসার রাজনীতি ও প্রোপাগান্ডা থেকে বিরত থাকতে আহ্বান জানান এবং বলেন, “আমরা দীর্ঘ লড়াই করে আজ এখানে পৌঁছেছি, এখন আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”

ফকরুল আলম মনে করেন, পিরোজপুর আজও অবহেলিত একটি জনপদ। তিনি বলেন, যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই অঞ্চলকে একটি মডেল জনপদে রূপান্তর করবো।

অন্যদিকে, তিনি প্রতিশ্রুতি দিয়ে আত্মগোপনে চলে যাওয়া রাজনীতিকদের সমালোচনা করে বলেন, জনগণের জন্য যারা কাজ করে না, তাদের বয়কট করতে হবে। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পিরোজপুরফকরুল আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে একদিনে ১২ শিশুর মৃত্যু

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে এবার লিচুর ফলনে চরম বিপর্যয়

মে ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT