বিনোদন

হাঙরের হামলায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু

অ্যাডভেঞ্চার সিনেমার চরিত্রে একজন পুরুষ বনজঙ্গলে অস্ত্র হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বনজঙ্গলে একজন পুরুষ চরিত্র, পেটি, কালো হ্যাট ও পোশাক পরা, অস্ত্র হাতে, অ্যাডভেঞ্চার সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাঙরের হামলায় মৃত্যু হলো ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত হলিউড অভিনেতা টামায়ো পেরির (৪৯)। রবিবার (২৩ জুন) বিকালে হাওয়াই দ্বীপে সার্ফিং করার সময়ে মারা যান তিনি। পরবর্তীতে কয়েকজন সার্ফার তার ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান।

স্থানীয় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে জানানো হয়েছে, রবিবার (২৩ জুন) বিকালে ওহুর হাওয়াই দ্বীপের মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন টামায়ো পেরি। পরবর্তীতে হাঙরের আক্রমণে এক ব্যক্তির মারাত্মকভাবে আহত হওয়ার খবর পান স্থানীয়রা। পরে সমুদ্র থেকে পেরির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের জন্য জেট স্কি ব্যবহার করা হয়।

জানা গেছে, পেরির দেহ থেকে বিচ্ছিন্ন ছিল একটি হাত এবং পা। সেই দু’টি অঙ্গের খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও শরীরে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে তাই অনুমান করা হচ্ছে, হাঙরের হামলাতেই মৃত্যু হয়ে থাকতে পারে অভিনেতার।

হুনুলুলু সমুদ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান (ভারপ্রাপ্ত) কোর্ট লেগার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘পেরি পেশাদার একজন সার্ফার ছিলেন। সবার কাছে অনেক প্রিয় ছিলেন তিনি। ওহুর উত্তর তীরবর্তী অঞ্চলে যেমন পরিচিত ছিলেন, তেমনি সারা বিশ্বের মানুষও তাকে চেনেন। মানুষ তাকে যতটা ভালোবাসতেন, তারচেয়েও বেশি পেরি মানুষকে ভালোবাসতেন। পেরির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন টামায়ো পেরি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘লস্ট’, ‘ব্লু ক্রাশ’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস টু’, ‘হাওয়াই ফাইভ-০’ প্রভৃতি সিনেমায়। –টাইমস অব ইন্ডিয়া

বিষয়:‘পাইরেটস অফ দি ক্যারিবিয়ান’ হলিউড অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…