চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেটের মালিকানা নিয়ে চরমে পিকে-শাকিরার দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জেরার্ড পিকে ও শাকিরার বিচ্ছেদের দুমাস পেরিয়েছে। তারকা জুটির সব হিসেব অবশ্য মেটেনি এখনও। সম্প্রতি একটি জেটের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়েছেন ফুটবল ও সঙ্গীত জগতের দুই মহারথী।

তারকাদের জগতে বেশ জনপ্রিয় ছিল ‘আদর্শ জুটি’খ্যাত পিকে-শাকিরা বন্ধন। বিয়ে না করেও প্রায় ১১ বছরের মতো সংসার করেছেন স্পেন-কলম্বিয়ার এ যুগল। দুমাস আগে পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শাকিরা।

বিচ্ছেদের পর এ জুটির সবচেয়ে বড় সমস্যা ছিল সন্তানদের দেখাশুনার ব্যাপারটি। সে সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর সামনে এলো নতুন কিছু।

দীর্ঘ সংসার জীবনে প্রয়োজনীয় এবং বিলাসবহুল অনেক পণ্যই একসাথে কিনেছেন পিকে-শাকিরা। তারই অংশ হিসেবে বিলাসবহুল জেট লারজেট ৬০এক্স আর কিনেছিলেন তারা। স্প্যানিশ গণমাধ্যমে খবর, সেই জেটটির মালিকানা নিয়ে বিবাদে জড়িয়েছেন দুজনে।

দুজনের কেউই জেটটির মালিকানা ছাড়তে চাচ্ছেন না। অথচ ২০ মিলিয়ন ডলারের জেটটি দুই তারকার আয়ের কাছেই বড় কোনো বিষয় হওয়ার কথা নয়।

বিলাসবহুল জেটটিতে একটি টুইন বেডরুম, একটি ফ্যামিলি ডাইনিং রুম এবং টিভিসহ একটি লিভিং রুম আছে। বিনোদন ও আরাম আয়েশের সবধরনের সুবিধাও আছে। ১০ জন মানুষ খুব সহজেই ভ্রমণ করতে পারেন যাতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিকেলিড স্পোর্টসশাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT