চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিংক দিবস উদযাপন করল ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
স্বাস্থ্য
A A
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পিংক দিবস উদযাপনে অংশগ্রহণকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেস্ট ক্যান্সার একটি মরণব্যাধী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, বাংলাদেশে প্রতিদিন ব্রেস্ট ক্যান্সারের কারণে প্রায় ১৯ জন নারী মৃত্যুবরণ করছেন, যা বছরে প্রায় ৭ হাজার নারীর জীবনহানির কারণ। সঠিক সচেতনতাই পারে ভয়াবহ এই মৃত্যুহার কমিয়ে আনতে, কারণ সঠিক সময়ে চিহ্নিতকরণে এই রোগের নিরাময়ের সম্ভাবনা প্রায় শতভাগ।

বিশ্বব্যাপী প্রতি বছর অক্টোবর মাসটিকে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, যা ‘পিংক অক্টোবর’ হিসেবেও আখ্যা দেয়া হয়। মাসটির মূল প্রতিপাদ্য হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার নিশ্চিত করা।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বেশ কয়েক বছর ধরেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সনাক্তকরণে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

Banglabid

এর অংশ হিসেবে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের উদ্যোগে আজ রোববার (২৭ অক্টোবর) এমজিআই-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পিংক টি-শার্ট পরিধান করে নির্ধারিত একটি ক্যাপশনসহ নিজেদের ছবি ফেসবুকসহ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করে দিনটি উদযাপন করে।

এ বছর ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর ক্যাম্পেইনটির মূল প্রতিপাদ্য ছিল “একটি চেক-আপ আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়”।

ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি ও প্রতিকার এর অংশ হিসেবে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর উদ্দ্যোগে এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল-এর সহযোগিতায় পুরো অক্টোবর মাস জুড়ে ফ্রি ব্রেস্ট ক্যান্সার চেক-আপ এর আয়োজন করা হয়েছে, যা ইতোমধ্যে ব্যাপক সারা ফেলে। পাশাপাশি, ব্রেস্ট ক্যান্সারের বিষয়ে সকলকে সঠিকভাবে সচেতন করতে ফ্রেশ অনন্যা সম্প্রতি একটি ওয়েবসাইট www.freshanonna.com) লঞ্চ করেছে, যেখানে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সকল তথ্য একসাথে তুলে ধরা হয়েছে।

Reneta

প্রতি বছরের ন্যায় এবারও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিজ নিজ কর্মস্থলে পিংক টি-শার্ট পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন।

সমাজ থেকে ব্রেস্ট ক্যান্সারের সকল “কিন্তু” দূর করতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিংক অক্টোবরফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনব্রেস্ট ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT