চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অষ্টমীস্নানে পূণ্যার্থীদের ঢল

এস কে রাসেল এস কে রাসেল
১২:২৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অষ্টমীস্নানে হাজার হাজার পূণ্যার্থী নদীর তীরে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।

শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা। অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি ও শুকনো খাবার সরবরাহ করা হয়।

অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।

Banglabid

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন, প্রতিবছরই এখানে স্নান করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন।
কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।

অষ্টমী স্নান পরিদর্শন করেন- হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্টমীস্নান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কম পরিশ্রমে বেশি লাভ হওয়ায় লেবু চাষে আগ্রহ ধামরাইয়ের চাষীদের

পরবর্তী

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় যা বললেন মোদি

পরবর্তী
প্রধানমন্ত্রী মোদি ও ভারতের রাষ্ট্রপতি শিন্ডার সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় যা বললেন মোদি

টিউনস ব্যান্ডের সদস্যরা ১০ বছর পূর্তিতে একসঙ্গে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'টিউনস' ব্যান্ডের পথচলার ১০ বছর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT