ধর্ম ও জীবন

মিনায় অবস্থান করছেন হাজিরা

বাংলাদেশের রাজধানীতে হাজিরা অবস্থানে চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজিরা অবস্থানে চেকপোস্ট ও নিরাপত্তা ব্যবস্থা, বিশাল সংখ্যক নিরাপত্তা কর্মী ও যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের ২৫ লাখ মুসল্লি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন।

রবিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকে হজের অংশ হিসেবে তাঁবুর নগরী মিনায় পৌঁছেছেন হাজিরা। সেখানে নামাজ আদায়সহ ইবাদত বন্দেগিতে মশগুল আছেন তারা।

প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় লাখ লাখ তাঁবু। এবারও তাঁবুর নিচে প্রায় ১শ ৪৪ ঘণ্টা অবস্থান করবেন বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা।

অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ১ লাখ ২২ হাজার হাজি মিনায় অবস্থান করছেন।

মঙ্গলবার ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশে।

পবিত্র আরাফাতের ময়দানেই হাজিরা পালন করবেন হজের মূল আনুষ্ঠানিকতা।

বিষয়:মক্কা সৌদি আরব হজ হাজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…