চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপসকে নিয়ে করা সেই মন্তব্যে ‘দুঃখপ্রকাশ’ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা চুলকাচ্ছেন, ফুটবল ম্যাচের দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসের ওজন নিয়ে মন্তব্য করেছিলেন কোচ পেপ গার্দিওলা। ঘটনাটি অনেক আগের হলেও রেশ কাটেনি এখনও। সিটি শিষ্যকে ঘিরে নিজের ওই মন্তব্যের জন্য বছর পেরিয়ে দুঃখপ্রকাশই করলেন স্পেনিয়ার্ড কোচ।

২০২২ সালের জুলাইয়ে লিডস ইউনাইটেড ছেড়ে ম্যানসিটিতে যোগ দেন ফিলিপস। সেবছর ইংল্যান্ডের হয়ে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পান তিনি। যদিও আসরে কেবল দুই ম্যাচে বদলি নেমে সবমিলিয়ে খেলেছিলেন ৪০ মিনিট।

বিশ্বকাপের পর দলে ফিরলে ম্যানসিটি কোচ গার্দিওলা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিশ্বকাপ থেকে বাড়তি ওজন নিয়ে দলে ফিরেছেন ফিলিপস। তাতে দলের অনুশীলনগুলোতে কুলিয়ে উঠতে পারছেন না তিনি।

ম্যানসিটিতেও ছন্দে ছিলেন না ফিলিপস। দলে যোগ দেয়ার পর থেকে ১৮ মাসে মাত্র ৬ ম্যাচে শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন। চলতি মৌসুমে চার ম্যাচ খেলেছেন বদলি হিসেবে। এমন পারফরম্যান্সের পর গতমাসের শেষদিকে ধারে ওয়েস্টহ্যামে যোগ দেন ডিফেন্সিভ মিডফিল্ডার।

নতুন ক্লাবে যাওয়ার পর ফিলিপস মন্তব্য করেন, গার্দিওলার সেই মন্তব্যের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর নতুন করে আবারও গার্দিওলার সামনে আসে সেই আলোচনা।

ঘটনায় দুঃখপ্রকাশ করে গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি। তবে মন্তব্য করার আগে তার সঙ্গে কথা বলেছিলাম। দলের সঙ্গে বা সংশ্লিষ্ট ফুটবলারের সঙ্গে কথা না বলে এমনকিছু বলি না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাপ্রিমিয়ার লিগফিলিপসম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT