চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
শিক্ষা
A A

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে “ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার ২০২৬”। ফার্মেসি, বায়োটেকনোলজি ও মাইক্রোবায়োলজি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে এই ক্যারিয়ার মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ফার্মাসিউটিক্যাল ও লাইফ সায়েন্সেস সেক্টরের প্রায় ২৫টি শীর্ষস্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠান।

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড এলামনাই রিলেশন্স এই ক্যারিয়ার মেলার আয়োজন করেছে।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোশে বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মিলোস ম্লাদেনোভিচ।

তিনি শিক্ষার্থীদের ও চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “পদ-পদবির চেয়ে প্রভাব তৈরির প্রতি বেশি গুরুত্ব দিন। আপনারা নিজেদের প্রশ্ন করুন যে, আপনি কোন সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। কারণ জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যেকোনো পদবির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার দরকার নেই। প্রথম চাকরিটাই আপনার পুরো ক্যারিয়ার নির্ধারণ করবে না। নতুন চ্যালেঞ্জ নিন। কঠিন কাজ করতে ভয় পাবেন না। মানবিক হোন। সম্পর্ক তৈরি করার ক্ষমতা এবং সৎ সাহস- এই দুটি গুণই আপনাকে সামনে এগিয়ে নেবে।”

Reneta

শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের প্রতি তিনি বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি আপনাদের একটি শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। এখন সেটির ওপর দাঁড়িয়ে নিজেদের পথ তৈরি করার দায়িত্ব আপনাদের। কারণ আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ।“

ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “লাইফ সায়েন্সেস খাতের পরিধিটা অনেক বড়। গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে সেবা, বিপণন, ব্র্যান্ড নির্মাণসহ আরও অনেক কিছু। সব ক্ষেত্রেই কাজের সুযোগ রয়েছে। এই সেক্টরটাকে সত্যিকার অর্থে বুঝতে হলে পুরো ব্যবস্থাটিকে সমন্বিতভাবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি বিষয় একে অন্যের সঙ্গে যুক্ত। সেই সংযোগগুলো বুঝতে পারলেই নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে এবং সেটা করতে পারলে এই খাতে কার্যকর অবদান রাখা সম্ভব।”

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পার্টনারশিপসহ ইন্ডাস্ট্রির চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হচ্ছে, যাতে তারা চাকরির প্রতিযোগিতায় নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের অ্যাডিশনাল ডিরেক্টর ও হেড তাহসিনা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে রোশে বাংলাদেশ লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স লিড মো. ইরতাজা মাহবুব আখন্দ “বিয়ন্ড বাউন্ডারিজ: আনলক ইয়োর ফিউচার উইথ রোশে বাংলাদেশ লিমিটেড” শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

এছাড়া রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার “বিল্ডিং ইয়োর ফিউচার ইন ফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস” শিরোনামে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিসট্যান্ট ডিন প্রফেসর অপর্ণা ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন শরমিন্দ নীলোৎপল, বায়োটেকনোলজি বিভাগের চেয়ারপারসন ইফতেখার বিন নাসের এবং মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন নাদিয়া সুলতানা দীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাঈদ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডিরেক্টর মাশরুর রহিম সাদাত এবং অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল করিম চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যারিয়ার মেলাফার্মেসি অ্যান্ড লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার ২০২৬ব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬

ট্রাম্পের ‘গোপন’ তুরস্ক ত্যাগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

আগস্ট ১১, ২০২৬

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT