চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, মে ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় কমিক চরিত্র ‘টিনটিন’ ভক্তদের জন্য সুখবর। অ্যানিমেটেড মুভি ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ টিনটিন’- এর সিক্যুয়েল আসছে এবার! কমিক বইয়ের চরিত্রকে পর্দায় আনার এমন বৃহৎ উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, সহ-নির্মাতা পিটার জ্যাকসন। এবার চলমান কান উৎসবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিলেন পিটার। জানিয়েছেন, ইতোমধ্যে এর চিত্রনাট্য লেখা শুরু হয়েছে।

‘টিনটিন’ মূলত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি করা বিখ্যাত কমিক অ্যাডভেঞ্চার। যার অবলম্বনে ২০১১ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। যেখানে মোশন-ক্যাপচার অ্যানিমেশনের ব্যবহারের সঙ্গে অ্যাকশন দৃশ্য এবং কমিকের চিরচেনা জগতকে পর্দায় ফুটিয়ে তুলে কমিক জগতে আলোড়ন তোলা হয়েছিল।

কান উৎসবে পিটার জ্যাকসন জানান, এই সিক্যুয়েলটি মূলত তার এবং স্টিভেন স্পিলবার্গের মধ্যকার একটি চুক্তির অংশ। কাস্টিংয়ের বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও প্রথম সিনেমার অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস যথাক্রমে ‘টিনটিন’ ও ‘ক্যাপ্টেন হ্যাডক’ চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি দর্শকদের নতুন করে তৈরি হওয়া নস্টালজিয়া এবং বিশ্বজুড়ে হার্জের কমিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই সিক্যুয়েলটিকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে।

তবে ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে দারুণ সাড়া ফেললেও আমেরিকার বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিনটিনসিক্যুয়েল
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

মে ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইনোভেশন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেলওয়ে ও রেলপ্রকৌশলী বাবু

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপি-বিএনপি উত্তেজনায় চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা

মে ১৮, ২০২৬

আনচেলত্তির ডাক মিলবে, নাকি ব্রাজিলের ‘সমর্থক’ হয়ে থাকবেন নেইমার?

মে ১৮, ২০২৬

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT