৮৮ বছরে পা রেখেছে জনপ্রিয় কার্টুন অ্যাডভেঞ্চার চরিত্র টিনটিন। এ উপলক্ষে টিনটিনের নতুন অভিযানের বই প্রকাশ হয়েছে। প্রথমবারের মতো রঙিন হওয়া এবারের কার্টুন সিরিজের নাম ‘সোভিয়েত ভূমিতে টিনটিন’।
এ উপলক্ষে বেলজিয়ামের ব্রাসেলসে এক হয়েছিলো টনটিন ভক্তরা। ২৪টি কার্টুনে সাজানো এবারের পর্ব নিয়ে তারা উচ্ছ্বসিত।
মূল কার্টুন সিরিজটি ফ্রেঞ্চ ভাষায় হলেও একইসঙ্গে ৭৭টি ভাষায় অনুবাদ হয়েছে গোয়েন্দা গল্পটি। প্রকাশ হওয়ার দুই দিনেই বিক্রি হয়ে গেছে ২৩ কোটিরও বেশি কপি।








