বাংলাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করছেন, তিনি একটি সভায় বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এ ঈদ উপহারের কথা জানান।

এসময় নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ দেন এবং আহ্বান জানান শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার। নিয়ম না মেনে চললে মোটরসাইকেল চলাচল আবার বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মাসেতুর টোল পরিশোধ করেন।

বিষয়:ওবায়দুল কাদের পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…