অর্থনীতি

ভারত ছাড়া আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি

বড় ঝুড়িতে পেঁয়াজের সংগ্রহ, বাংলাদেশি কৃষকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কৃষকের হাতে পেঁয়াজের ঝুড়ি, পেঁয়াজের বড় সংগ্রহ দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ২৪ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন পেঁয়াজ।

বিষয়:আমদানি পেঁয়াজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…