চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর বয়কট পেরেজের, যা বললেন জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
জাভি পেরেজের ব্যালন ডি’অর বয়কটের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লোরেন্তিনো পেরেজ

ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কার ব্যালন ডি’অরের মঞ্চ বসবে রাতে। ফ্রান্সে সম্মাননাটির আসর বয়কট করলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। আর লস ব্লাঙ্কোসদের কোচ জাভি আলোনসো বললেন এ অনুষ্ঠান আমার ব্যবসা না।

পুরস্কারের দৌড়ে যে নামগুলো ঘুরছে, তাদের সংক্ষিপ্ত তালিকায় আছে মাদ্রিদের ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে এবং ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং ইংলিশ তারকা জুড বেলিংহামের নাম।

রিয়ালের প্রতিনিধি হয়ে এমিলিও বুট্রাগুয়েনোর এবছরের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা ছিল, কিন্তু এখন সিদ্ধান্তটি নিয়ে আলোচনা প্রায় স্থগিত। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আনুষ্ঠানিক কোন প্রতিনিধিত্ব আপাতত থাকছে না।

Banglabid

গতবছর রিয়াল মাদ্রিদ বর্ষসেরা কোচ এবং বর্ষসেরা ক্লাবের পুরস্কার গ্রহণ করেনি। ইউরোপীয় এবং ইংলিশ গণমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদের এ ধরনের সিদ্ধান্ত কেবল পেরেজের থেকেই আসতে পারে।

গণমাধ্যমগুলো জানাচ্ছে, রিয়াল মাদ্রিদ সভাপতি সন্দেহ করছেন যে, ইউরোপীয় সুপার লিগ প্রকল্পের প্রতি ক্লাবটি এখনও অব্যাহত সমর্থনের কারণে গতবছর ভিনিসিয়াসকে ব্যালন ডি’অর না দেয়ার সিদ্ধান্তে উয়েফা প্রভাব রেখেছে। তাই পেরেজের এমন সিদ্ধান্ত। পেরেজের কঠোর অবস্থান নিয়ে ক্লাবের মধ্যে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন, কিন্তু কোচ জাভির কথার সুর প্রায় একই।

জাভি বলেছেন, ‘ব্যালন ডি’অর? এটা আসলে আমার ব্যবসা না। আমি ভোটও দেইনি। আমরা দেখব কে জেতে। আমার আপাতত মনোযোগী আমাদের আগামী ম্যাচ নিয়ে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিপেরেজব্যালন ডি”অররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT