চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রে যেতেই রাজকে দেখে ‘চোর চোর’ স্লোগান!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
বিনোদন
A A

পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে সকাল থেকে। ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রের ফলাফলও প্রকাশ হতে চলেছে। টানা ১৫ বছরের শাসনের পর বড় ধাক্কার মুখে তৃণমূল কংগ্রেস!

এই নির্বাচনে মমতা ব্যানার্জীর দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বেশকিছু তারকা মুখ। তাদের মধ্যে অন্যতম কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। তিনি নির্বাচনে লড়েছেন ব্যারাকপুর থেকে। এদিন তাই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রেও নজর ছিল সবার!

এদিন ভোট গণনার শুরু থেকেই রাজের পিছিয়ে পড়ার ইঙ্গিত মিলছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ব্যবধান আরও স্পষ্ট হয়ে ওঠে। শেষ পর্যন্ত হার কার্যত নিশ্চিত হতেই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান রাজ। তবে বেরোনোর মুহূর্তটা মোটেই স্বস্তির ছিল না।

কেন্দ্রের বাইরে জড়ো হওয়া বিজেপির সমর্থকদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে! এসময় তাকে ঘিরে শোনা যায় কটূক্তি, ওঠে স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁর দিকে কাদা ছোড়ার ঘটনাও ঘটে!

এই অবস্থায় দলের কর্মীরাই তাঁকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার মধ্যে একবারও মুখ খোলেননি রাজ চক্রবর্তী! ভাইরাল হওয়া ভিডিওতে পুরো বিষয়টিই দেখা যায়। শুধু তাই নয়, তাকে দেখে ‘চোর চোর’ স্লোগানও উঠে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাতৃণমূলনির্বাচনবিজেপিবিধানসভাবোটভোটমমতা
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT