প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা শহরে আরও কয়েকটি মেট্রোরেল হবে। কারওয়ানবাজারের ওপর চাপ কমাতে ঢাকার চারদিকে চারটি পাইকারি বাজার হবে।
আজ (২৫ মে) শনিবার রাজধানীর বঙ্গবাজারে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, ঢাকাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া একের পর এক পরিকল্পনায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে।
অনুষ্ঠানে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।







