চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল, হিটস্ট্রোকে মৃত্যু

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৯:০৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৪
চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গা জেলায় অতি তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। কোনোভাবেই গরম থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না।কর্মহীন মানুষের জন্য জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেয়ার ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে, হিটস্ট্রোকে জাকির হোসেন (৩৫) নামে একজন মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শনিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ এবং সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।

চুয়াডাঙ্গায় টানা ৫দিন সর্বোচ্চ তাপমাত্রার আওতায় রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রী, বাতাসের আদ্রতা ছিল ৩৪ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৭ শতাংশ। সকাল ৯টা তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ এবং দুপুর ১২ টায় রেকর্ড করা হয় ৪০ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। বর্তমানে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় ৪দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার আওতায় রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ এবং দুপুর ১২টায় রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১৫ শতাংশ।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ এবং দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ এবং ওই দিন বেলা ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়াস, সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।

Reneta

বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

হিটস্ট্রোকে মারা গেছেন জাকির হোসেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, একই উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি জাকির হোসেন (৩৫) শনিবার (২০ এপ্রিল) সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তিনি মারা যান।

‘হিটস্ট্রোক’ জাকির হোসেন মারা গেছে, এমন খবরের ব্যাপারে চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার চিকিৎসকরাই বলতে পারতেন, কিভাবে তিনি মারা গেছে। পথের মধ্যে সে মারা গেলে তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়, সে কারণে ‘হিটস্ট্রোক’ মারা গেছে এটা বলা যাবে না। তবে অসুস্থতার কারণে সে মারা গেছে।

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, অতি তীব্র, তীব্র এবং মাঝারি তাপপ্রবাহের কারণে দিন মজুরাসহ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য সহায়তা দেয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সেখানেই এ ব্যাপারে করণীয় সম্পর্কে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়া পর্যবেক্ষণাগারচুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহহিটস্ট্রোক
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT