স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের টানা চতুর্থ জয়ে এই সংসদের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। সেটি পূরণ করেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব।
বুধবার (১০ জুলাই) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
এরআগে সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান।
মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হয়।








