চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো দল নির্বাচনে অংশ না নিলে জনগণ স্যাংশন দেবে: এমএ আউয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করলে জনগণ তাদের স্যাংশন দেবে বলে মনে করেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে উঠেছে। একদিকে কেউ নির্বাচন প্রতিহত করবে, কেউ নির্বাচন করবে। এর মধ্যে দেশে স্যাংশন আর পালটা স্যাংশনের বক্তব্য শুনতে পাই। কিছু সরকারি ও কিছু বিরোধী দলের নেতাদের ওপর স্যাংশন দিয়েছে আমেরিকা।’

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম এ আউয়াল এসব কথা বলেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ও পার্টির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা।

ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এমএ আউয়াল বলেন, ‘টেলিভিশন খুললেই দেখা যায়, এক দল আরেক দলকে শুধু স্যাংশন দিয়ে যাচ্ছে। অথচ দেশের মানুষের আজকে কী অবস্থা, সেদিকে কিন্তু কারো কোন বক্তব্য নেই। হাসপাতালে যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, চলছে আহাজারি, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যেভাবে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, মানুষ কষ্টে আছে সেদিকে কারও খেয়াল নেই।’

যথাসময়ে নির্বাচন না হলে দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হবে জানিয়ে আউয়াল বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে আবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছে। সেই নির্বাচন অবশ্যই যথা সময়ে হতে হবে, যদি না হয় তাহলে দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। এটা দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছি দেশে আইনের শাসন-ন্যায় বিচার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনে যাওয়ার কোনো বিকল্প নেই। আমরা ১৫ টি ইসলামি দল নিয়ে প্রগতিশীল ইসলামী জোট গঠন করেছি। এই জোট আসন্ন নির্বাচনে অংশগ্রহন করবে। সরকারসহ সকল রাজনৈতিক দলকে বলব, আসুন আলাপ-আলোচনার মধ্য দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করি।’

Reneta

তিনি বলেন, ‘আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স) জন্মদিবস। যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জন্মদিন। আমাদের দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’

ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও প্রগতিশীল ইসলামী জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম খান, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা হারিছুল হক, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান, ইসলামিক গণতান্ত্রিক পার্টির কো-চেয়ারম্যান সুলতান জিসান উদ্দিন প্রধান, কো-চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ পার্টি নেতাকর্মী এবং ১৫ দলীয় ইসলামি জোটের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্যাংশন
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT