চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জনগণ এবার নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে, অন্য কারও প্রয়োজন হবে না’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:১১ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, রাজনীতি
A A
Bangladeshi politician speaking at a public event with a crowd and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এমন একটি নির্বাচন হবে, যা সারাবিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণ এবার নিজেরাই তাদের ভোটের পাহারা দেবে, অন্য কারও প্রয়োজন হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেন, এই সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে ঐতিহাসিক ও পরিবর্তন-সৃষ্টিকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Banglabid

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৬–১৭ বছর দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী’ শাসনের কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা নামমাত্র চালু থাকলেও, বাস্তবে শেখ হাসিনা দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

তার মতে, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব, মানুষের প্রতি আস্থা কিংবা দায়বদ্ধতা কখনোই প্রদর্শন করেননি। তিনি নাকি দেশের মানুষের সেবক না হয়ে বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় কাজ করতেন। ক্ষমতায় থাকার উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট করা এবং দেশকে বাইরের প্রভাবাধীন করে ফেলা।

সালাহউদ্দিন দাবি করেন, গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করায় শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি এই দেশের মানুষের কেউ নন।

Reneta

মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকে।

এর আগে সালাহউদ্দিন আহমদ চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচনতফশিল ঘোষণানির্বাচন কমিশনপাহারাভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT