চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য অঞ্চলে ‘লাভজনক’ কাজুবাদাম চাষে ঝুঁকছে মানুষ, রপ্তানীর স্বপ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
অর্থনীতি
A A

জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস, একই জমিতে পুনঃপুন চাষ এবং ফসলের উন্নত জাত ব্যবহার না করার ফলে জুমভিত্তিক চাষাবাদ নির্ভরতা থেকে বেরিয়ে আসছেন পাহাড়ের চাষীরা। অন্যদিকে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, উৎপাদিত পণ্য বিক্রির ‘সহজ’ বাজার তৈরি, লাভজনক ফল-ফসলের ব্যাপক ফলন, প্রাচীন বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে এসে আধুনিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ায় ব্যাপক পরিবর্তন এসেছে বান্দরবানসহ দেশের সব পাহাড়ি এলাকায়।

সেখানকার উদ্যোগতারা সনাতন পদ্ধতির জুম চাষের ওপর নির্ভরশীল না থেকে আধুনিক ও ‘লাভজনক’ কৃষি ফসলের দিকে ঝুকছেন সেখানকার কৃষি উদ্যোগতারা । তেমনই একজন ওয়াজেদুল ইসলাম মবিন। মবিন ও তার তিন বন্ধু মিলে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইসারি ইউনিয়নে একশ একর জমিতে ‘কাজু এন্ড কফি এগ্রো’ গড়ে তুলেছেন । সেখানে তারা করেছেন কাজু বাদামের বাগান। সেই বাগানের মাঝে মাঝে এখন কফির চারা লাগাচ্ছেন তিনি।

মবিন বলেন, ‘এক সময় চিন্তা করতাম পাহাড়ে নতুন কী করা যায়। পরে চিন্তা করলাম বাংলাদেশে যেহেতু কাজুবাগান নাই এটা নিয়ে একটু ট্রাই করি। আমরা নিজেরা ৬ হাজার চরা লাগালাম। পরবর্তিতে সরকারের প্রকল্প থেকে আরো ৮ হাজার চারা পাইলাম।’

‘আমাদের চারার গ্রোথগুলো খুব ভাল। সেগুলোতে ফুল ও ফল খুব ভালো হয়েছে। বাগান থেকে আমরা ফল পেয়েছি। তবে, এবার আমরা সেই বাগানে সাথী ফসল হিসেবে কফি গাছ লাগিয়েছি’, বলেন তিনি।

বাগানে কম্বোডিয়ান এম টুয়েন্টি থ্রি জাতের চারা লাগানো হয়েছে। এই জাতের কাজু বাদাম সব চেয়ে উন্নত এবং মজাদার। প্রকল্পের সব চারা কম্বোডিয়ান এম টুয়েন্টি থ্রি জাতের বলে ভাষ্য তার।

তিনি আরো বলেন, ‘চারা লাগানোর জন্য সার প্রকল্প থেকে দেয়া হইছে, পাশাপাশি দুটি সোলার প্যানেলের মাধ্যমে গভীর নলকূপ থেকে পানি তুলে ডিপ ইরিগেশন এর মাধ্যমে শুস্ক মৌসুমে গাছ গুলোতে পানি সরবরাহ করা হচ্ছে। সেটাও প্রকল্প থেকে দেওয়া হয়েছে।

Reneta

অপরদিকে, রাঙ্গামাটির সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের গ্রাম শফিপুর গ্রামে ৪০ একর জমি বর্গা নিয়ে কাজু বাদাম বাগান করেছেন আসাদুল্লাহ। প্রায় তিন বছর আগে কয়েকজন উদ্যমী অংশীদারকে নিয়ে এই বাগান গড়ে তোলেন তিনি। এই কাজু বাগানের সরকারের প্রকল্প থেকে চার হাজারেরমতো চারাও পেয়েছেন আসাদুল্লাহ। কিছু চারার গ্রোথ খুবই ভালো বলে জানান তিনি। বাগানটিতে প্রায় ৫-১০ জন কর্মী।

আসাদুল্লাহ জানান, পাহাড়ে বাগান করার সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ বাগান পরিস্কার করা। সেজন্য তারা ৪০ হাজার টাকা সরকারি সহায়তাওপেয়েছেন তারা। বাগানে পানি দেওয়ার জন্য সরকারি ‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্প থেকে সোলার সেচ পাম্পও দেওয়া হয়েছে। আগামীতে আরো সেচ পাম্প দেওয়া হবে বলেও আশ্বাস পেয়েছেন আসাদুল্লাহ।

ইতিমধ্যে কাজু বাগানে ফল আসা শুরু করেছে বলে জানালেন আসাদুল্লাহ। তিনি বলেন, ‘গত বছর বাগানে বেশ কিছু গাছে ফলন আসছে, এরপর আশা করতেছি ডিসেম্বর জানুয়ারি থেকে গাছে ফুল আসবে। এরপর এপ্রিল এবং মের দিকে বাদাম তোলা শুরু হবে। আশা করছি এ বছর বেশ কিছু গাছ থেকে ভালো ফল পাব। শহিদুল স্যারের সাথেও কথা হয়েছে, উনিও আগামীতে সহায়তার আশ্বাস দিয়েছেন।’

‘কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক (পিডি) শহীদুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতেও আমাদের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

সচিব ওয়াহিদা আক্তার বলেন, ‘পাহাড়ে আগে থেকেই কিছু কিছু কাজুবাদাম চাষ হতো, কিন্ত পাহাড়ে এই ফলটির অপার সম্ভাবনার কথা ভেবে আমাদের কৃষি মন্ত্রী যখন একটা প্রকল্পের উদ্যোগ নেন। আমাদের আশা ছিল এই প্রকল্পের মাধ্যমে সেখানে কাজু বাদামের একটা বিপ্লব ঘটবে। বাস্তবেও তাই হয়েছে। এখন পাহাড়ের আশেপাশে অনেক কাজুবাদামের প্রকৃয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। ছোট-বড় শত শত উদ্যোগতা তৈরি হয়েছে।’

‘বর্তমানে সেখানে বিদেশ থেকে ‘র’ কাজুবাদাম প্রোসেস করে আবার বিদেশে পাঠাচ্ছে। কিন্ত আগামীতে দেশে এই কাজুবাদাম আনার প্রয়োজন হবে না। আমরাই করতে পারবো বলে জানালেন সচিব।

তিনি বলেন, ‘আগামী এক দশকের মধ্যে এই কাজু বাদাম উচ্চ মূল্যের ফসল হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখবে’ বলেন তিনি। ওয়াহিদা আক্তার বলেন, ‘ইতিমধ্যে অনেক উদ্যেমী তরুণ কাজুবাদাম চাষ করে নতুন স্বপ্ন বোনা শুরু করেছে, আগামীতে তা আরো ভালো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজু বাদামকৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন ইতিহাস গড়তে যাচ্ছে স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমা

জুন ২৩, ২০২৬

ঢাকায় আশুরার ৬৩ মিছিলে বিশেষ নজরদারি

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্সারের ওষুধের ঘাটতি: ভারতীয় ওষুধের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ২৩, ২০২৬

প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT