চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে তুমুল চর্চা পাকিস্তানে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

প্রথম ঝলক মুক্তির পর থেকে চর্চায় বলিউডের তারকাবহুল ছবি ‘ধুরন্ধর’। শুধু ভারতে নয়, পাকিস্তানের মানুষও এই ছবি নিয়ে আলোচনা করছেন। ছবিতে পাকিস্তানের লিয়ারি শহরকে তুলে ধরা হয়েছে। ঝলক দেখার পরে এবার বাস্তবের লিয়ারি শহরের মানুষ রণবীর সিংয়ের ছবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর অভিনয় করেছেন ভারতীয় গোয়েন্দার চরিত্রে। সেই চরিত্র কীভাবে ‘লিয়ারি গ্যাং’-এর মধ্যে ঢুকে পড়ে, তা দেখানো হবে ছবিতে।

এই ‘লিয়ারি গ্যাং’-এর বাস্তবিক চরিত্র রেহমান ডাকাইতের প্রসঙ্গও ছবিতে রয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। ছবির ঝলক নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম লিয়ারি শহরের স্থানীয়দের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে।

লিয়ারি শহরকে বলিউডের ছবিতে কীভাবে তুলে ধরা যেতে পারত, সেই মত প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ারির এক বাসিন্দা বলেছেন, “ওরা ছবিটা বানিয়ে ফেলল। আমাদের তো একবার জিজ্ঞাসা করতে পারত। লিয়ারির প্রত্যেকটা গলি ঘুরিয়ে দেখাতাম। রেহমান ডাকাইতের কথাও বলতাম।”

অনেকের দাবি, বাস্তবের রেহমান ডাকাইতের সঙ্গে নাকি অক্ষয় খান্নার কোন মিলই নেই। তবে বিপরীত মতও রয়েছে। তাদের বক্তব্য, “লিয়ারি আসলে যেমন, ঠিক তেমন ভাবেই ছবিতে তুলে ধরা হয়েছে।”

এই ছবিতেই পাকিস্তানের পুলিশ কর্মকর্তা চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তাকে এই চরিত্রে খুবই মানিয়েছে বলে মত পাকিস্তানের লিয়ারি শহরের মানুষের। অন্যদিকে আইএসআই কর্তার চরিত্রে ‘দানবিক অত্যাচার’ করে চর্চায় অভিনেতা অর্জুন রামপাল। অনেকে আবার লিয়ারি শহর ঘুরে দেখার জন্য রণবীর ও সঞ্জয় দত্তকে আমন্ত্রণও জানিয়েছেন।

Reneta

পাকিস্তানের করাচির ঐতিহাসিক এলাকা এই লিয়ারি শহর। এটি অত্যন্ত প্রাচীন এলাকা বলেও জানা যায়। ৮০ ও ৯০-এর দশকে এই এলাকার দখল নিয়েছিল লিয়ারি গ্যাং।- ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'ধুরন্ধর'অক্ষয় খান্নাআদিত্য ধররণবীর সিংসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

জুন ৪, ২০২৬
মমতা ব্যানার্জী ছবি: সংগৃহীত

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

জুন ৪, ২০২৬

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু

জুন ৪, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জিয়াউর রহমানের আদর্শে এগিয়ে যাবে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান: মির্জা ফখরুল

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর দায় কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT