‘পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বাংলাদেশি পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে একজন ব্যক্তি, সম্ভবত সাংবাদিক বা নেতা, মিডিয়া কভারেজের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
এসময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই। কিন্তু উনারা যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন, তাহলে বাংলাদেশের মানুষ আর কোনদিন ওই দেশমুখী হবে না। বাংলাদেশকে এভাবে হেনস্থা করতে থাকলে মনে রাখবেন এটা ১৮ কোটি মানুষের দেশ, আপনাদের আশেপাশে থাকা ছোটখাটো দেশ নয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার রাকিব রাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




