চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের বিমান হামলায় বৈরুতে নিহত প্রায় ২শ, আহত ৭ শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
বৈরুতে বিমান হামলার পর ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ১৮২ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতে লোকজনকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিবিসি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শত শত স্থাপনায় বিমান হামলার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ১৮২ জন নিহত ও ৭২৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলার পর রাজধানী বৈরুতের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় আহতদের উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শত শত মানুষের অবস্থা খুবই গুরুতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বৈরুত ও এর আশপাশের এলাকার হাসপাতালগুলোতে আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জরুরি ছাড়া অন্য সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রেখে আহতদের সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Banglabid

দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা এখনও চলছে। পরে ইসরায়েলি সীমান্ত লাগোয়া লেবাননের হামরা জেলাসহ বৈরুতের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। লোকজনকে বাড়িঘর ছেড়ে যাওয়ার জন্য মোবাইল ফোনে রেকর্ড করা সতর্কবার্তা পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈরুতলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT