ক্রিকেট

‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আমার বেতন শূন্য’

পিসিবি চেয়ারম্যানের সাক্ষাৎকার, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিসিবি চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আমার বেতন শূন্য। আমি এখন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে কোনো অপ্রয়োজনীয় সুবিধা নেইনি। কোনো বিনোদন ভাতা গ্রহণ করিনি এবং আমার অফিসিয়াল ভ্রমণে মাত্র আড়াই লাখ রুপি খরচ করেছি।’

পাকিস্তানের জাতীয় পরিষদের ক্রীড়া সংক্রান্ত স্থায়ী কমিটির মুখোমুখি হয়ে বেতনভোগী নন দাবি করে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

গত বছর বোর্ড প্রধানের দায়িত্ব নেয়া রমিজ বলেছেন, ‘এখানে ক্রিকেটের প্রচারের জন্য কাজ করতে এসেছি। আমার স্ত্রীকে কোনো অফিসিয়াল সফরে নিয়ে যাইনি। কোনো আত্মীয়-স্বজনদের উপকার করিনি।’

সাবেক ব্যাটার কমিটির সদস্যদের আরও বলেছেন ,‘আমার পরিবার চায়নি যে আমি পিসিবি চেয়ারম্যান পদ গ্রহণ করি। তারা জানত, পিসিবি চেয়ারম্যান প্রতিবার ডাকা ও বিতাড়িত হওয়া ছাড়া কিছুই পান না।’

একইসঙ্গে কমিটির সামনে বিস্ফোরক তথ্যও এনেছেন পিসিবি চেয়ারম্যান। দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে জীবনের হুমকি পেয়েছিলেন। যার ফলে পিসিবি তার জন্য একটি বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করেছে, বলেছেন সেটিও।

বিষয়:পাকিস্তান পিসিবি রমিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…