চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের ভেন্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী ২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে গড়াবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষটি হওয়ার কথা ছিল করাচিতে। সেটি হচ্ছে না। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন করেছে পিসিবি। প্রথম টেস্টের ভেন্যুতেই নামবে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভেন্যু বদলের সিদ্ধান্ত জানিয়েছে।

২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। টুর্নামেন্টের কয়েকটি ম্যাচ করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে গড়ানোর কথা রয়েছে। যে কারণে ভেন্যুটির জরুরি সংস্কার কাজ করছে পিসিবি।

সংস্কার চলাকালীন সময়ে দর্শকদের উপস্থিতি ছাড়াই ৩০ আগস্ট করাচিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট গড়ানোর কথা ছিল। সেখানে ম্যাচ হলে সংস্কার কাজ বাধাগ্রস্থ হবে। সে কারণে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পিসিবি বলেছে, ‘নির্মাণ বিশেষজ্ঞদের দ্বারা ভেন্যু প্রস্তুতির জন্য সময়সীমা বেধে দেয়া হয়েছে। তারা জানিয়েছে, খেলার সময় নির্মাণ কাজ চলতে পারে। কিন্তু শব্দদূষণ ক্রিকেটারদের বিরক্ত করবে। নির্মাণ কাজের ধূলিকণা খেলোয়াড়, কর্মকর্তা, সম্প্রচারক এবং মিডিয়ার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।’

‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভেন্যুটি কার্যকরভাবে প্রস্তুত কিনা, তা নিশ্চিত করার জন্য নির্মাণ অবশ্যই চালিয়ে যেতে হবে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ এবং অপারেশনাল ও লজিস্টিক বিষয়গুলো পর্যালোচনা করার পর উভয় টেস্টই রাওয়ালপিন্ডিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করাচিপিসিবিবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আদনানের প্রথম সিনেমা হবে প্রেমের, বললেন ‘গল্প লেখা শেষ’

জুন ১২, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, বন্ধ চিকিৎসাসেবা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

জুন ১২, ২০২৬

চিকিৎসাসেবার সংকট: ঢালাও বিষোদ্গার বনাম নির্মম বাস্তবতা

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT