চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘পাঠান’ এর মুক্তি পেছানোর দাবিতে একজোট তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০১, মে ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তি প্রাপ্ত ছবিগুলোর মাধ্যমে ঢাকাই সিনেমা কিছুটা চাঙ্গা হয়েছে। হাসি ফুটেছে মুক্তিপ্রাপ্ত প্রায় সব ছবির নির্মাতা ও প্রযোজকের। এর মধ্যে শোনা যাচ্ছে, আমদানির মাধ্যমে ৫ মে ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে বলিউডের ছবি ‘পাঠান’। আর এ কারণেই জোটবদ্ধ হয়েছেন ঈদের ছবির নির্মাতা প্রযোজকরা।

তারা চাইছেন, পাঠান’র মুক্তি পিছিয়ে দেয়া হোক। এই দাবি তুলে রবিবার সংবাদ সম্মেলন ডেকেছিলেন ঈদে মুক্তি প্রাপ্ত লিডার আমিই বাংলাদেশ, লোকাল, পাপ, কিল হিম, প্রেম প্রীতির বন্ধন, আদম ছবির নির্মাতারা।

তারা বলছেন, ঈদের ছবিগুলো যেহেতু সিনেমা হলে ভালো চলছে এখনই হিন্দি ছবি মুক্তি পেলে দেশের ছবিগুলো মুখ থুবড়ে পড়তে পারে। ৫ মে ‘পাঠান’র মুক্তির তারিখ পেছানোর জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, ‘কিল হিম’ এর প্রযোজ ও পরিচালক মোহাম্মদ ইকবাল, নির্মাতা সৈকত নাসির, সোলায়মান হোসেন লেবু, তপু খান, সাইফ চন্দন, চিত্রনায়ক জয় চৌধুরী, আদর আজাদ, প্রযোজক শামসুল আলম।

নির্মাতারা বলেন, আমরা ‘পাঠান’ মুক্তির বিরোধিতা করছি না। আমরা চাচ্ছি ৫ মে’র পরিবর্তে আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এতে করে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো লগ্নিকৃত অর্থ তুলে নিতে সক্ষম হবে। ফলে ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির প্রযোজকরা তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবে।

খাদের কিনারে থাকা দেশীয় চলচ্চিত্র শিল্পে নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে। কারণ ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দর্শকরা সাদরে গ্রহণ করেছে। আর এই সময়ে ‘পাঠান’ মুক্তি পেলে ঘুরে দাঁড়ানোর পথে এগিয়ে যাওয়া চলচ্চিত্রশিল্প নতুন করে মুখ থুবড়ে পড়বে।

Reneta

তাই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর স্বার্থে এবং চলচ্চিত্রের সামগ্রিক স্বার্থে ‘পাঠান’ এর মুক্তি দুই সপ্তাহ পেছানোর দাবি গোটা চলচ্চিত্রশিল্পের মানুষদের।

শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়েছে কিছুদিন আগে। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আসছে শুক্রবার (৫ মে) বাংলাদেশের সিনেমা হলে চলবে ছবিটি।

আমদানির মাধ্যমে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিচ্ছেন অনন্য মামুন। তিনি জানান, সেন্সর পেলেই শুক্রবার ‘পাঠান’ মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅভিনয়তপু খানপাঠানলিড বিনোদনলিডারশুক্রবারসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT