চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর পেলেই ৫ মে থেকে বাংলাদেশে চলবে ‘পাঠান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

শর্ত সাপেক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয়া হয়েছে কিছুদিন আগে। তারই প্রেক্ষিতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে। সেন্সর বোর্ডের অনুমতি পেলেই আসছে শুক্রবার (৫ মে) বাংলাদেশের সিনেমা হলে চলবে ছবিটি।

ব্যাংক এলসিসহ সবকিছু যাচাই করে ঠিক থাকায় সেন্সর বোর্ড থেকে ২৭ এপ্রিল চিঠিটি দিয়ে আমদানি প্রক্রিয়ায় কাস্টমস থেকে ‘পাঠান’ ছেড়ে দিয়ে ফিল্ম সেন্সর বোর্ড কার্যালয়ে পৌঁছানোর জন্য এনওসি (অনাপত্তি) প্রদান করতে বলা হয়েছে।

বাংলাদেশ মুক্তির জন্য বাকি আছে শুধু ফিল্ম সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রের অনুমতি। এছাড়া সব জটিলতা কাটিয়ে উঠেছে ‘পাঠান’ মুক্তির পক্ষে সংশ্লিষ্টরা।

Banglabid

বাংলাদেশে ‘পাঠান’ আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, সোমবার ‘পাঠান’ সেন্সরে বোর্ডে জমা দেব। সেন্সর পেলেই শুক্রবার মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।

বলিউড বাদশা শাহরুখ খানের মেগাহিট ছবি ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। হাজার কোটির উপরে ব্যবসা করা যশ রাজ ফিল্মস প্রযোজিত এ ছবিটি এদেশের বড়পর্দায় মুক্তি দিতে জানুয়ারি থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

এরইমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘পাঠান’। বাংলাদেশের দর্শকরাও এই প্লাটফর্মে দেখতে পাচ্ছে ছবিটি। তাহলে কি আর দেশের সিনেমা হলে মুক্তি পেলে ‘পাঠান’ দেখবে?

Reneta

অনন্য মামুন বলেন, যারা হলের দর্শক তারা মুখিয়ে আছেন। যখনই রিলিজ দেওয়া হবে তখনই হল থেকে বিজনেস করবে। যারা অনলাইনের দেখার তারা অ্যামাজন প্রাইমে আসার জন্য বসে ছিল না। পাইরেসি প্রিন্টে দেখে ফেলেছে। তবে হ্যাঁ, ওটিটিতে আগে চলে আসায় ‘পাঠান’ নিয়ে যে ক্রেজ ছিল তা কিছুটা ভাটা পড়বে।

২৫ জানুয়ারি মুক্তির পর থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। তখন থেকে ছবিটি নিয়ে বাংলাদেশের দর্শকরা সিনেমা হলে দেখার জন্য মুখিয়ে ছিলেন। হল মালিকরাও ‘পাঠান’ চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানলিড বিনোদনশাহরুখ খানসিনেমাসেন্সরসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT