চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে প্রথমদিনে ২৫ লাখ আয় করলো পাঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৪, মে ২০২৩
বিনোদন
A A
মধুমিতা সিনেমা হল, ছবি: নাহিয়ান ইমন

মধুমিতা সিনেমা হল, ছবি: নাহিয়ান ইমন

শুক্রবার (১২ মে) ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। দেশের সিনেপ্লেক্সে সিনেমাটি দর্শক টানলেও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি তেমন ভালো যাচ্ছে না বলে জানিয়েছে সিনেমা হল মালিকরা।

বিশ্বব্যাপী আর ওটিটিতে মুক্তির পর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় বলিউড কিং শাহরুখ খানের আলোচিত ‘পাঠান’ সিনেমা। ৪১টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০৬টি শো প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। একক হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়ে কম।

তবে বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (প্রায়)।

পরিবেশক সত্যদীপ সাহা যিনি বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিয়েছেন তিনি গণমাধ্যমটির কাছে দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত এবং এটি বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’

২৫ জানুয়ারি মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে ‘পাঠান’। পরে সিনেমাটি অ্যামাজন প্রাইমেও এসেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাঠানলিড বিনোদনশাহরুখ খানসিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ‘উপহার ফেলে দেওয়া’ ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT