চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ‘উপহার ফেলে দেওয়া’ ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় চীন সফর শেষে মার্কিন প্রতিনিধিদল চীন থেকে পাওয়া উপহার, ব্যাজ ও অন্যান্য সামগ্রী আবর্জনার বাক্সে ফেলে দিচ্ছেন। তবে ফ্যাক্টচেকারদের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ছবিটি বাস্তব নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ছবি: সংগৃহীত

গত শুক্রবার ১৫ মে চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরেন ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, সফরে অংশ নেওয়া সাংবাদিক ও স্টাফদের চীনে ব্যবহৃত ব্যাজ, পিন, এমনকি বার্নার ফোনও সেখানেই রেখে আসতে বলা হয়েছিল। নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়।

এ ঘটনাকে ঘিরেই একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায়- কয়েকজন মার্কিন প্রতিনিধি একটি বড় ডাস্টবিনে বিভিন্ন সামগ্রী ফেলে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যমও ছবিটি ব্যবহার করে।

তবে ছবিটি বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

ছবি: সংগৃহীত

প্রথমত, ট্রাম্পের সফরে ব্যবহৃত প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান-এর দরজার পাশে সাধারণত ‘প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ লেখা একটি সিল দেখা যায়। আলোচিত ছবিতে সেই সিল অনুপস্থিত।

দ্বিতীয়ত, এয়ার ফোর্স ওয়ানের সামনের অংশ, দরজার গঠন ও বিমানের পেছনের অংশের আকৃতি বাস্তব ছবির সঙ্গে মিলছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবির সঙ্গে তুলনা করলে এসব পার্থক্য স্পষ্টভাবে ধরা পড়ে।

Reneta

এ ছাড়া কীওয়ার্ড সার্চ ও রিভার্স ইমেজ সার্চে আন্তর্জাতিক নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি। ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাইয়ে ব্যবহৃত এআই শনাক্তকারী টুল ‘Hive Moderation’ ও ‘Sightengine’ উভয়ই জানিয়েছে, ছবিটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

সব মিলিয়ে, ‘চীন সফর শেষে ইউএস ডেলিগেটরা চীন থেকে পাওয়া উপহার আবর্জনায় ফেলে দিয়েছেন’এমন দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর এবং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন প্ল্যাটফর্মডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনসামাজিক যোগাযোগমাধ্যম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT