চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৬, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের টেস্টে সিলেটে প্রথম দিন খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার লিটন দাসের একার লড়াইয়ের পরও প্রথম দিনে খানিকটা এগিয়ে আছে সফরকারী পাকিস্তান। বাংলাদেশকে অলআউট করার পর কিছু সময় ব্যাটিং করলেও কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা।

সিলেটে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। প্রথম টেস্টে ভালো শুরু করলেও এদিন মোটেও সুবিধা করতে পারেননি টিম টাইগার্সের ব্যাটাররা। ২৭৮ রান তুলে অলআউট হয়েছে। পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ছয় ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নজরকাড়া ব্যাটিং করেছেন লিটন। তিনি ১৫৯ বলে বলে ১৬টি চার ও দুটি ছক্কার মাধ্যমে ১২৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থেকে। এছাড়া ২৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম, ২৩ ও ২২ রান করেন মুশফিকুর রহিম ও মোমিনুল হক।

পাকিস্তানের দুই পেসার খুররাম শেহজাদ ৪টি ও মোহাম্মদ আব্বাস ৩টি করে উইকেট নিয়েছেন। আরেক পেসার হাসান আলী নিয়েছেন ২টি উইকেট। স্পিনারদের মধ্যে একমাত্র উইকেটটি নিয়েছেন সাজিদ খান।

বাংলাদেশকে অলআউট করে দিয়ে ছয় ওভার ব্যাট করেছে পাকিস্তানি ব্যাটাররা। ১৩ রান করে প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইস ও ৮ রানে আবদুল্লাহ ফজল অপরাজিত আছেন।

প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাসখুররামপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশানশান্তসিলেট
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT