বিনোদন

অপেক্ষার অবসান, প্রকাশ্যে অ্যাকশনে ভরপুর ‘পাঠান’ টিজার

অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক দৃশ্য, যেখানে তারা খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখের জন্মদিনেই বড় সারপ্রাইজ ভক্তদের জন্য। প্রকাশ পেল ‘পাঠান’ সিনেমার টিজার। জমজমাট অ্যাকশনে ভরা এই টিজারে বরাবরের মতোই মুগ্ধ করেছেন শাহরুখ।

বুধবার সকালে শাহরুখ খান এবং যশ রাজ ফিল্মসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে টিজারটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চেয়ারে সামলে বসুন। পাঠানের টিজার প্রকাশ্যে।’

১ মিনিট ২৫ সেকেন্ডের এই টিজার থেকে চোখ ফেরানো দায়। টিজারের শুরুতেই শাহরুখের চোখ। এরপর শাহরুখের আর জন আব্রাহামের জমজমাট অ্যাকশন। কখনো সমুদ্রে, কখনো পাহাড়ি এলাকায় বিমানে। মাঝে বেশ কয়েকটি দৃশ্যে দেখানো হয় দীপিকাকে।

‘এইট প্যাক অ্যাবস’ এর সাথে লম্বা চুল। কমেন্ট বক্সে শাহরুখের ‘পাঠান’ লুকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। টিজার দেখে ছবিটিকে ঘিরে ভক্তদের উত্তেজনা বেড়ে গেছে বহুগুণে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকেও। প্রতিক্ষীত এ সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।

বিষয়:জন আব্রাহাম টিজার দীপিকা পাড়ুকোন পাঠান শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…