চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ এর ভবিষ্যৎ অনিশ্চিত: কেআরকের চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘পাঠান’ এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে শুরু হয়েছে একের পর এক তুমুল বিতর্ক। আপত্তি ছবির নামে, ‘বেশরম রং’ গানে, দীপিকার গেরুয়া বিকিনিতে! যারই প্রেক্ষিতে নাকি এবার মুক্তি পিছিয়ে যাচ্ছে বহুল প্রতিক্ষিত এই ছবিটির।

আর চাঞ্চল্যকর এই দাবি করছেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)।

বলিউড তারকাদের নিয়ে বরাবরই সমালোচনা করে সংবাদ শিরোনামে থাকতে ভালোবাসেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল রশিদ খান (কেআরকে)। এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ প্রসঙ্গে চাঞ্চল্যকর এই দাবি করলেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কেআরকে নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেশ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।’’

বলিউডের সঙ্গে কেআরকে-এর সব সময়ই ঠোকাঠুকি লেগে থাকে। নিজেকে চিত্র সমালোচক বলেই দাবি করেন তিনি। ‘পাঠান’ ছবি নিয়ে বেশ কিছু দিন ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি। যার মধ্যে মিলেও গিয়েছে বেশ কিছু।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা আছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবির। বিশ্ব জুড়ে অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। কিন্তু কমল আর খানের এই দাবি যদি বাস্তবায়িত হয়, তা হলে কী হবে এই ছবির ভবিষ্যৎ, সেটাই দেখার!

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেআরকেদীপিকা পাড়ুকোনপাঠানবলিউডশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

জুন ২৭, ২০২৬
+ গ্রাফিক্স (সংগ্রহ)

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প-মেলোনি সম্পর্কে প্রকাশ্য টানাপোড়েন

জুন ২৭, ২০২৬

নকআউট: প্যারাগুয়েকে পেল জার্মানি, ফ্রান্সের সামনে সুইডেন

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT