যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষের ফলে গুরুতর ক্ষতি হয়েছে, দুর্ঘটনাস্থলে লোকজন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নগরীর শিকাড়িকান্দা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২৫ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ঢাকা থেকে শেরপুরগামী ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে।
অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা লাগে। এতে বিলবোর্ডটি ভেঙে পড়ে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীর উদ্ধারে নামে। ঘটনাস্থলেই দু’জন ও ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।






