আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে।
নিহতদের পুলিশ সদস্য হালিম বলে নিশ্চিত হওয়া গেছে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেকটর মো. সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সকালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এতে গাড়িটি পাশ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনসহ মোট চারজন মারা যান।
এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।







