ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল পুনরায় চালু করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।
তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএয়ের নির্দেশনায় গতকাল রোববার বিকাল সাড়ে ৫ টায় ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারাদেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযানসহ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ সোমবার পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টা থেকে আবারও যাত্রীবাহী লঞ্চ ও নৌযান চলাচল শুরু করা হয়।







