বাংলাদেশ

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না: হাছান মাহমুদ

হাছান মাহমুদ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাছান মাহমুদ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তের বিষয়ে কথা বলছেন, বিভিন্ন সাংবাদিক ও নেতাদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘ দুই বছরের আলোচনার পর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।

বুধবার ২৪ জানুয়ারি পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রতীকবিহীন নির্বাচন করার বিষয়টি আমাদের মধ্যে বহু আগে থেকে আলোচনায় ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি। প্রায় দুই বছর ধরে এটি আলোচনার মধ্যে ছিল। সর্বশেষ গত ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এটি সিদ্ধান্ত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় বিএনপি সম্পর্কে তিনি বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন উপলব্ধি করছে তাদের চরম ভুল হয়েছে। বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এখন তারা উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বহু শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে জাতির পিতার নেতৃত্বে আমাদের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা কারও হুঁইসেল বাজানোর মাধ্যমে আসেনি। বহু সংগ্রাম, বহু রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছে। আমাদের এই স্বাধীনতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে মতিউর রহমানের আত্মদান রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাই।

বিষয়:আওয়ামী লীগ উপজেলা নির্বাচন দলীয় প্রতীক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…