বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হবে, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় এমনকি নিজ দলেও গণতন্ত্র শক্তিশালী করতে হবে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সম্মেলনে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি বলেছেন, শুধু একটি দল বা সরকার নয় দেশ গড়তে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।








