চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় পাঁচ বছর পর মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন শুরু, নেই এনএলডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় পাঁচ বছর পর মিয়ানমারে পার্লামেন্ট নির্বাচন শুরু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ ২৮ ডিসেম্বর থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তা-নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোটগ্রহণ চলছে।

স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট) থেকে ভোটগ্রহণ শুরু হয়। জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা—উভয় নির্বাচনের ভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অঞ্চল ও প্রদেশে ভোটগ্রহণ হচ্ছে না।

Banglabid

এর আগে মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সে নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।

কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং।

অভ্যুত্থানের পরপরই অং সান সু চিসহ এনএলডির অধিকাংশ কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, মন্ত্রী ও হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা এখনও কারাবন্দি রয়েছেন। সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে।

Reneta

২০২৩ সালে জান্তাশাসিত নির্বাচন কমিশন এনএলডিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। ফলে এবারের নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। একই সঙ্গে ২০২০ সালের নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলও এবারের নির্বাচন বর্জন করেছে।

বর্তমানে মিয়ানমারের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রয়েছে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। ভোটগ্রহণ শেষে তারাই সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অংসান সু চিজান্তা সরকারনির্বাচনভোটমিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূখণ্ড ছাড় ইস্যুতে সুরাহা খুঁজতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

পরবর্তী

১৬ বছর পর আজ জুনিয়র বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

পরবর্তী
বাংলাদেশের শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ বছর পর আজ জুনিয়র বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

চ্যানেল আই ভবনের উপরে স্যাটেলাইট ডিশ ও অ্যান্টেনা স্থাপন করা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT