চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
সংসদে আইন প্রণয়ন কার্যক্রম চলমান, সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মানসম্মত চিকিৎসা শিক্ষা ও সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন বিল, ২০২৩ সংসদে পাস হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়েছে।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বাসস জানায়, সংসদে বিলটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

বিলটি পাসের প্রক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসম্মত চিকিৎসা শিক্ষা ও সেবা নিশ্চিতকরণের জন্য চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন এবং প্রয়োজনীয় আইন ও বিধি-বিধান প্রণয়নের বিষয়ে প্রধানমন্ত্রী গত ২০১৪ সালের ১১ মার্চ ‘জাতীয় স্বাস্থ্য কাউন্সিল’ এর সভায় নির্দেশনা প্রদান করেন। সেই পরিপ্রেক্ষিতে চিকিৎসা শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণের উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও উক্ত প্রতিষ্ঠানসমূহের চিকিৎসা শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন সনদ প্রদান এবং চিকিৎসা শিক্ষা প্রদানকারীদের মান নিয়ন্ত্রণ ও তদারকির লক্ষ্যে ‘বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন, ২০২৩’ শীর্ষক বিল জাতীয় সংসদে আনা হয়।

Banglabid

তিনি বলেন, চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও মান নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাধীন অ্যাক্রেডিটেশন কমিশন গঠনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএসই) এর যৌথ টাস্কফোর্সের সুপারিশ রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন এবং সংশ্লিষ্ট বিধি-বিধান প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন আইন প্রণয়ন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্য রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং গণফোরামের সদস্য মোকাব্বির খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৩জাতীয় সংসদ অধিবেশনসংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT