চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিক: বিচ ভলিবলের বাছাইপর্বের ভেন্যু কক্সবাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০২৪ সালের ২৬ জুলাই প্যারিস অলিম্পিকের পর্দা উঠবে। আসরের ৪৮টি ডিসিপ্লিনের ভেতর থাকা বিচ ভলিবলের বাছাইপর্বের ভেন্যু হিসেবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও মহিলা আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনকালে এ তথ্য জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের জানাতে চাই, ২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেটির বিচ ভলিবলের বাছাইপর্বের ভেন্যু কক্সবাজার হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস।’

‘বাছাইপর্বে ২১ দেশের ছেলে ও মেয়েদের দল খেলবে। এর চেয়ে বড় খবর আর কি হতে পারে। ভলিবল উড়ন্ত বলের দুরন্ত খেলা। বিচ ভলিবল আমাদেরকে একটি মাত্রায় নিয়ে যাবে।’

এদিকে, আজ থেকে শুরু হতে যাওয়া বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে স্বাগতিক বাংলাদেশের লাল ও সবুজ দুটি দল ছাড়াও খেলবে নেপাল, কিরগিজস্তান, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও ভারত।

মেয়েদের বিভাগে লাল ও সবুজ দুটি দলের পাশাপাশি, উজবেকিস্তান লাল ও সবুজ দল, শ্রীলঙ্কার লাল ও সবুজ নামে দুটি এবং নেপাল অংশ নেবে।

Reneta

আগামী ২৯ ডিসেম্বর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

এর আগে ২০২২ সালের শেষভাগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক সাফল্য আসে ভলিবলের হাত ধরে। বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আতিকুল ইসলামকক্সবাজারকিরগিজস্তাননেপালপাকিস্তানপ্যারিস অলিম্পিকবাছাইপর্ববাংলাদেশবিচ ভলিবলভারতভুটানমালদ্বীপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT