চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ কোরিয়ার বহরকে নর্থ কোরিয়া ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বর্ণিল আয়োজনে প্যারিস অলিম্পিকের পর্দা ওঠার মাঝেই ঘটল চরম বিতর্কিত ঘটনা। ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দেশের অ্যাথলেটকে নৌকা বহন করে। সাউথ কোরিয়ার ক্রীড়াবিদদের বহনকারী নৌকাটি যাওয়ার সময় ঘোষণাকারী তাদের ‘গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া’ হিসেবে পরিচয় করিয়ে দেন। এটি নর্থ কোরিয়ার সরকারি নাম।

সাউথ কোরিয়ার বহরকে নর্থ কোরিয়া ঘোষণা করা নিয়ে চলছে তোলপাড়। ঘোষকের এমন মারাত্মক ভুলে সাউথ কোরিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ পারমাণবিক অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ নর্থ কোরিয়ার সঙ্গে তাদের দীর্ঘকালের স্নায়ু যুদ্ধ চলছে। ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত দুদেশের ভেতর হয়েছিল যুদ্ধ। পরে শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি হলেও দুদেশের মধ্যে উত্তেজনা এখনো বিরাজমান।

এমন ভুলকে মোটেও সহজভাবে নিচ্ছে না সাউথ কোরিয়া। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসতে চায় বলে শনিবার বিবৃতিতে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে ফ্রান্সের কাছে সরকারি পর্যায়ে একটি শক্ত অভিযোগ দায়ের করতে বলেছি।কোরিয়ান স্পোর্ট অ্যান্ড অলিম্পিক কমিটি অবিলম্বে প্যারিস আয়োজক কমিটিকে ঘটনার পুনরাবৃত্তি রোধে বলেছে। আমাদের শেফ ডি মিশনের অধীনে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জমা দেবে। কমিটি আইওসির কর্তাদের সাথেও দেখা করবে।

ঘোষক দেশের নাম ভুল বলার সময় অবশ্য টিভি ও অনলাইন সম্প্রচার ফিডের সাবটাইটেলে আন্তর্জাতিক দর্শকদের টেলিভিশনে ইংরেজিতে সঠিকভাবে কোরিয়া প্রজাতন্ত্র দেখানো হয়। নর্থ কোরিয়া যখন সেইন নদীতে প্যারেডে প্রবেশ করেছিল, তখন সঠিকভাবে তাদের নাম ঘোষিত হয়।

আইওসি তার অফিসিয়াল কোরিয়ান ভাষার এক্স অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে পোস্ট দেয়। তাতে লেখা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানের সময় সাউথ কোরিয়ার প্রতিনিধি দলের পরিচয় করানোর সময় ভুল হয়েছিল। তার জন্য আমরা গভীরভাবে ক্ষমা চাই।

Reneta

আইওসি এখনও তার ইংরেজি ভাষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে পোস্ট করেনি বলে সাউথ কোরিয়ার এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওসিউদ্বোধনী অনুষ্ঠাননর্থ কোরিয়াপ্যারিস অলিম্পিক-২০২৪লিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT