প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে রোইংয়ে মেয়েদের সিঙ্গেলস স্কালসে স্বর্ণপদক জিতেছেন নেদারল্যান্ডসের কারোলিয়েন ফ্লোরিজন। ২ সেকেন্ড ব্যবধানে পিছিয়ে রুপা জিতেছেন নিউজিল্যান্ডের এমা টুইগ। ব্রোঞ্জ জিতেছেন লিথুয়ানিয়ার ভিক্টোরিয়া সেনকুটে। রোইংয়ে এটাই প্রথম অলিম্পিক পদক লিথুয়ানিয়ার।
আসরে শনিবার ছেলেদের সিঙ্গেল স্কালসে জার্মানির তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অলিভার জেইডলার জিতেছেন সোনার পদক। তার টাইমিং ৬ মিনিট ৩৭.৫৭ সেকেন্ড। ২০০০ সালের সিডনি অলিম্পিকের পর এই ইভেন্টে এটাই প্রথম স্বর্ণপদক জয় জার্মানির।
রুপা জিতেছেন বেলারুশের ইয়াউহেনি জালাতি। তবে নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে এবারের অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি। ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের সাইমন ফন ডর্প।







