অন্যান্য খেলা

সোনায় শীর্ষে জাপান, পদকে যুক্তরাষ্ট্র

তৃতীয় দিন শেষে

জাপানির পতাকা হাতে নিয়ে বিজয়ী ক্রীড়াবিদ, অলিম্পিকের স্বর্ণপদক অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের ক্রীড়াবিদ অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন, তিনি পতাকা উড়িয়ে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে তৃতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে রয়েছে জাপান। এশিয়ার দেশটি ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতেছে।

মোট পদক সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। তাদের স্বর্ণপদকের সংখ্যা ৩টি, রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। দেশটি ৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ পেয়েছে ২০টি পদক।

স্বাগতিক ফ্রান্স ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ ১৬ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। চীন ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১২ পদক নিয়ে রয়েছে তালিকার তিনে।

অস্ট্রেলিয়া ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য পেয়ে চতুর্থ। ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে সাউথ কোরিয়া। সপ্তম স্থানে থাকা গ্রেট ব্রিটেন ঝুলিতে ভরেছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ।

বিষয়:জাপান পদক প্যারিস অলিম্পিক-২০২৪ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…