অন্যান্য খেলা

বেশি পদক জিতেও ছয়ে যুক্তরাষ্ট্র, সোনায় শীর্ষে জাপান

জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা পদকপ্রাপ্ত, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিদরা পদকপ্রাপ্ত, পুরস্কার গ্রহণের সময়. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে চতুর্থ দিন শেষেও সোনায় শীর্ষে রয়েছে জাপান। এশিয়ার দেশটি ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জপদক জিতেছে।

মোট পদক সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকের সংখ্যায় পিছিয়ে তারা রয়েছে ষষ্ঠ স্থানে। দেশটি ৪টি স্বর্ণের পাশাপাশি ৮টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ পেয়েছে ২৬ পদক।

৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ ১৪ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ ১১ পদক নিয়ে তৃতীয় স্থানে এখন অস্ট্রেলিয়া।

স্বাগতিক ফ্রান্স ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ ১৮টি পদক নিয়ে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে সাউথ কোরিয়ার ঝুলিতে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে গ্রেট ব্রিটেন, এনেছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।

বিষয়:চীন জাপান পদক প্যারিস অলিম্পিক-২০২৪ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…