চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি অলিম্পিক অ্যাথলেটদের প্রাণনাশের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্যারিস অলিম্পিক গেমসে তিনজন ইসরায়েলি ক্রীড়াবিদ মৃত্যু হুমকি পেয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে ফ্রান্সের পুলিশ। দেশটির পুলিশ ফুটবল ইভেন্ট চলাকালে ইহুদি বিদ্বেষী ব্যানার প্রদর্শনের অভিযোগের বিষয়েও তদন্ত করবে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ইসরায়েলি ক্রীড়াবিদদের মৃত্যুর হুমকি পাওয়ার কথা সামনে এনেছেন। তিনি জাতীয় অনলাইন ঘৃণা বিরোধী সংস্থার নেতৃত্বে তদন্ত চলবে বলে জানান। প্যারিস অলিম্পিকের আয়োজকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্যারিস অলিম্পিকে দেশটির ক্রীড়াবিদ এবং পর্যটকদের লক্ষ্য করে ইরান-সমর্থিত একটি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছিলেন। জাতিসংঘে ইরানের মিশন বিবৃতিতে বলেছে, ‘প্রতিরোধ গোষ্ঠীর নীতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। মিথ্যা, প্রতারণাকারী ও অভিযুক্তের ভূমিকা পরিবর্তন করতে পারে না।’

গেমসে নিয়োজিত কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্রীড়াবিদদের অভিজাত কৌশল ইউনিটের মাধ্যমে ইভেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো অলিম্পিকজুড়ে ২৪ ঘণ্টা সুরক্ষা দেয়া হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট নিরাপত্তার জন্য সাহায্য করছে।

প্যারিসের প্রসিকিউটররা বলেছেন, তারা প্যারিসে শনিবার ইসরায়েল-প্যারাগুয়ে ফুটবল ম্যাচের সময় সম্ভাব্য ইহুদি-বিরোধী ঘৃণামূলক অপরাধের তদন্ত করছেন। ম্যাচে গাজা যুদ্ধ সম্পর্কে স্লোগান এবং ব্যানার দেখানো হয়েছিল।

গত শনিবার ইসরায়েল এবং প্যারাগুয়ের মধ্যে ছেলেদের ডি-গ্রুপের ফুটবল ম্যাচে সমর্থকরা জেনোসাইড অলিম্পিক লেখা একটি ব্যানার ধরে রেখেছিল। প্রসিকিউটররা বলেছেন, তারা গাজা যুদ্ধ সম্পর্কে স্লোগান সম্বলিত ব্যানার দেখিয়ে ইহুদি বিদ্বেষী অপরাধের বিষয়ে তদন্ত করছেন।

Reneta

পৃথক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারিস সেন্ট জার্মেইন স্টেডিয়ামে হওয়া ম্যাচে কালো পোশাক পরা, মুখোশ পরা এবং ফিলিস্তিনি পতাকা বহনকারী সমর্থকদের জেনোসাইড অলিম্পিক লেখা একটি ব্যানার বহন করতে দেখা যায়। তাদের ইহুদি বিরোধী অঙ্গভঙ্গি ছিল।’

স্টেডিয়ামে উপস্থিত এক সাংবাদিক বলেছেন, ভিড়ের মধ্যে প্রায় ৫০ জন ‘আল্ট্রা’ ভক্ত ইসরায়েলের বিরুদ্ধে এবং গাজা যুদ্ধ সম্পর্কে ফরাসি ভাষায় গান গেয়েছেন। ফরাসি ভাষায় গানের কথাগুলো ছিল ‘ইসরায়েল হত্যাকারী এবং ‘ইসরায়েল ফিলিস্তিনে শিশুদের হত্যা করছে’।

দর্শকদের একাংশ ইসরায়েলি জাতীয় সঙ্গীত বাজানোর সময় দুয়ো দিতে থাকে। স্টেডিয়ামে থাকা কিছু ইসরায়েলি সমর্থক ‘জিম্মিদের মুক্ত করুন’ বলেও স্লোগান দেয়।

প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভক্তদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষের তীব্র উসকানি দেয়ার অভিযোগ আনা হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটইসরায়েলপুলিশপ্যারিস অলিম্পিক-২০২৪ব্যানারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT