প্যারিস অলিম্পিকে অংশ নিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর। দীক্ষা অক্ষত থাকলেও আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে গলফারের মাকে।
মঙ্গলবার ইন্ডিয়া হাউজের অনুষ্ঠান শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দীক্ষার গাড়ি। অন্য একটি গাড়ি এসে ধাক্কা দেয় দীক্ষাদের গাড়িকে। সেসময় দীক্ষা ছাড়া গাড়িতে ছিলেন বাবা ক্যাডি নরেন ডাগর, মা ও ভাই।
দুর্ঘটনায় দীক্ষার তেমন কিছু হয়নি। তিনি নির্ধারিত সূচি অনুযায়ী নিজ ইভেন্টে নামবেন। ৭ আগস্ট শুরু হবে দীক্ষার গলফ ইভেন্ট। এটি তার দ্বিতীয় অলিম্পিক গেমসে আসা।







