চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস অলিম্পিকে ডাক পেলেন বাংলাদেশের মোশারফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
প্যারিস অলিম্পিকে বাংলাদেশের মোশারফের অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২৬ জুলাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার আসর অলিম্পিক গেমসের পর্দা উঠবে। বাংলাদেশসহ বিশ্বের সাড়ে ১০ হাজার ক্রীড়াবিদ ৩২টি প্রতিযোগিতাপূর্ণ খেলায় অংশ নেবেন। ১৬ দিনের এই জমকালো আসরে প্যারিসে শহরে ৩০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক থাকবেন। বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রিল্যান্স গণমাধ্যমকর্মী ও স্পোর্টস অ্যাক্টিভিস্ট মোশারফ হোসাইন।

প্যারিস অলিম্পিকে মোশারফ হোসাইনের সুযোগ পাওয়ার ব্যাপারে চ্যানেল আই অনলাইনের কাছে আসা তথ্য অনুযায়ী, তিনি ইতিমধ্যে অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গত বছরের ডিসেম্বরে অলিম্পিকের স্বেচ্ছাসেবক বিভাগ থেকে কাজ করার প্রস্তাবনা পান। গেমসে তিনি বারসি অ্যারেনায় ‘সাপোর্টিং অ্যাথলেট অ্যান্ড পারফরম্যান্স’ বিভাগে কাজ করবেন।

এর আগে মোশারফ হোসাইন ১৪, ১৫ ও ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশের প্রেস অ্যান্ড মিডিয়া বিভাগের টিম লিডার (স্বেচ্ছাসেবক) হিসেবেও কাজ করেছেন। করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী কাজের জন্য আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন থেকে হিডেন হিরো স্বীকৃতি ও পুরস্কার পান এই তরুণ।

Banglabid

‘মোশারফ হেল্পস দ্য স্নেক চারমার কমিউনিটি’ শিরোনামে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দ্য ডেইলি স্টার। এছাড়া দেশে বিভিন্ন প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। ২০২২ সালে অর্জন করেন ১৭তম ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’স।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের মোশারফের অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিকের স্বেচ্ছাসেবক প্ল্যাটফর্মটি ২০২৩ সালের মার্চ মাসে জনসাধারণের জন্য আবেদন উন্মুক্ত করে। ৩ মে নিবন্ধন শেষের পর গেমসের আয়োজক কমিটির কাছে তিন লক্ষাধিক আবেদন জমা পড়ে, যা আগের দুটি অলিম্পিকের জন্য আবেদনকারীর সংখ্যাকে ছাড়িয়ে যায়। এর মধ্য থেকে মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত করা হয় ৩০ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক।

Reneta

মোশারফ হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এর আগে আমি কাতার ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সুযোগ পেয়েছিলাম। একাডেমিক পরীক্ষা থাকায় যেতে পারিনি। প্যারিস অলিম্পিক চলাকালে কোনো পরীক্ষা নেই, স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো। সেখানে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবো এবং সেখান থেকে নতুন অভিজ্ঞতা নিতে পারবো।’

এই তরুণ আরও বলেন, ‘সবচেয়ে বড় জটিলতা হলো প্যারিস অলিম্পিক থেকে জানানো হয়েছে তারা সেখানে থাকার ব্যবস্থা করতে পারবে না। এমনকি প্যারিসে যাওয়া- আসাও নিজের খরচেই করতে হবে। সেখানে যাওয়া ও থাকা আমার জন্য ব্যয়বহুল।

‘যদি কোনো স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসে অথবা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আমার দিকে দৃষ্টি দেয়, তাহলেই বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে বাংলাদেশকে উপস্থাপনের সুযোগ পাবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিস অলিম্পিক-২০২৪বাংলাদেশমোশারফলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT